শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪১ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জ-আগরতলা সড়ক উন্নয়ন কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে মানববন্ধন

এএইচ রাফি:[২] বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আখাউড়া উপজেলার গাজীরবাজারে স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।

[৩] এসময় প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপি দলের লোকজন তৎপর হয়ে উঠেছে। তারা এই সড়কের আখাউড়া- ধরখার অংশের নকশা পরিবর্তনের নামে আন্দোলন করে সরকারের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে।

[৪] আন্দোলনের সমন্বয়কারি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, ফোরলেন সড়কের আখাউড়া- ধরখার অংশের সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সংযুক্ত। এই সড়ক ফোরলেনে উন্নত হলে এই এলাকার অর্থনৈতিক অবস্থা আরো মজবুত ও টেকসই হবে।

[৫] কিন্তু জামায়াত-বিএনপি নেতাদের উস্কানিতে কিছু সংখ্যক লোকজন সড়কের নকশা পরিবর্তনের নামে আন্দোলনসহ সভা-সমাবেশ করছে যা সরকার ও দেশের উন্নয়ন বিরোধী। তাদের কর্মকান্ডে ভারত- বাংলাদেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি।

[৬] সংশ্লিষ্টরা জানিয়েছেন, আখাউড়া-আশুগঞ্জ চার লেন মহাসড়ক নির্মাণ ব্যয়ে ৩ হাজার ৫৬৭ কোটি ৮৫ লাখ টাকার প্রকল্পটি ২০১৭ সালের ২০ জুন একনেক বৈঠকে অনুমোদিত হয়। প্রাথমিকভাবে প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছিল ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পের নকশা ও আশুগঞ্জ নদীবন্দর টার্মিনালের নকশা চুড়ান্ত হয়েছে।

[৭]তবে এখন পর্যন্ত প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ পুরোপুরি শেষ হয়নি। এখন পর্যন্ত ১০৭ দশমিক ৫০ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। আশুগঞ্জ থেকে ধরখারের রাস্তা নির্মাণের কাজ পুরোদমে চলছে। আর ধরখার আখাউড়া অংশে নকশা অনুযায়ী কৃষকের কাছ থেকে ভূমি অধিগ্রহণের কাজের প্রক্রিয়াও প্রায় শেষের দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়