শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৩ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে মন্ত্রীর ওপর বোমা হামলা, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলায় মন্ত্রী জাকির হোসেন ছাড়াও ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফরমে ঘটনাটি ঘটেছে।বোমা হামলার ওই ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে কর্মী-সমর্থক নিয়ে হেঁটে যাচ্ছেন মন্ত্রী জাকির হোসেন। অনেকেই মন্ত্রীর পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে।

পুলিশ বলছে, বোমা হামলার ঘটনায় গুরুতর আহত অবস্থায় মন্ত্রী জাকির হোসেনকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি না হলে কলকাতায় স্থানান্তর করা হয়। মন্ত্রীকে চিকিৎসা দেওয়া ডাক্তাররা বলছেন, তার হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে। তবে স্থিতিশীল পরিস্থিতিতে আছেন তিনি।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়