শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৭ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২১ মে, ৮ মার্চ থেকে চলবে আবেদন গ্রহণ

শরীফ শাওন: [২] ঢাবির সিদ্ধান্ত মতে, ২১ মে ক ইউনিট, ২২ মে খ ইউনিট, ২৭ মে গ ইউনিট এবং ২৮ মে ঘ ইউনিট এবং ৫ জুন চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা দুপুর ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চলবে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন ৩১ মার্চ পর্যন্ত গ্রহণ করা হবে।

[৩] বৃহস্পতিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের উপস্থিতিতে সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুািষ্ঠত হবে। ভর্তি ফি জমাদানের শেষ তারিখ ১ এপ্রিল।

[৪] চ ইউনিটের পরীক্ষায় ৩০ মিনিটে এমসিকিউ ৪০ ও ৪৫ মিনিটে লিখিত পরীক্ষা ৬০ নম্বরের হবে। বাকি ইউনিটগুলোতে ৪৫ মিনিটে এমসিকিউ ৬০ এবং ৪৫ মিনিটে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

[৫] আবেদন যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (সমমান পরীক্ষা) পরীক্ষার উভয়টিতে ক ইউনিটের জন্য জিপিএ ৩.৫, খ ইউনিটের জন্য ৩.০, গ ইউনিটের জন্য ৩.৫, ঘ ইউটিটের জন্য ৩.০ এবং চ ইউনিটের জন্য জিপিএ ৩.০ থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়