শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাত ২টায় নেইমারহীন পিএসজি মুখোমুখি বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: [২] চ্যাম্পিয়ন্স লিগে আজ শুরু হচ্ছে নক আউট পর্ব। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত দুইটায় পিএসজিকে আতিথ্য দেবে টিম বার্সেলোনা।

[৩] নেইমারের ন্যু ক্যাম্পে ফেরার স্বপ্নটা একদিনের জন্যে হলেও সত্যি হতে পারতো। সত্যি হতে পারতো আবারও একই মঞ্চে মেসি-নেইমারের ধ্রুপদি লড়াইও। হউক না প্রতিপক্ষের জার্সিতে। তবে হতে দিলোনা ইনজুরি।

[৪] বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচকে ঘিরে পিএসজির দুশ্চিন্তা আরও বাড়িয়েছে দি মারিয়ার ইনজুরি। অনিশ্চয়তায় পাওলো সারাবিয়া ও মার্কো ভেরাত্তিও। চারবারের চেষ্টাতেও এখনও ন্যু ক্যাম্প জয় করা হয়নি পিএসজির।

[৫] আত্মবিশ্বাসের তুঙ্গে বার্সেলোনাও। শেষ ১৮ ম্যাচে মাত্র এক হার কাতালান শিবির। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৩৩ নক আউট ম্যাচে মাত্র একবারই ঘরের মাঠে হেরেছে তারা। পিএসজিতো বটেই বার্সার মাঠ থেকে এখন পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি কোন ফ্রেঞ্চ ক্লাব। এ ম্যাচ দিয়ে জাবিকে টপকে বার্সার জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ৫০৬ ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন লিওনেল মেসি। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরছেন জেরার্ড পিকে। - চ্যানেল২৪/ মার্কা

  • সর্বশেষ