শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে জেলিমিশ্রিত চিংড়ি জব্দ, ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

শাহজালাল ভূঁঞা: [২] ফেনীতে মানবদেহের জন্য ক্ষতিকারক জেলিযুক্ত ছয় মণ চিংড়ি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁঞা। এ সময় দুই মাছের আড়তকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ফেনী শহরতলীর পৌর মাছের আড়তে অভিযান চালিয়ে তাদের আটক করেন জেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ। পরে জব্দকৃত ক্ষতিকারক চিংড়ি মাছ গুলো উপস্থিতিতে ধ্বংস করা হয়। কেরোসিন দিয়ে মাটি চাপা দেয়া হয়।

[৪] ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, স্বাস্থের জন্য মারাত্বক ক্ষতিকর চিংড়ি বিক্রির অপরাধে বেলাল ফিশিংকে এক লাখ টাকা ও চিটাগং ফিশিংকে ২৫ হাজার টাকাসহ সর্বমোট এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

[৫] অভিযানে ফেনী সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, জেলা মৎস্য অফিসের হিসাবরক্ষক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়