শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৪ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ ১১ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

শরীফ শাওন: [২] শিক্ষকদের দাবি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সকল নিয়ম মেনে আবেদন করা হলেও দীর্ঘ এক বছরে কোন প্রতিকার মেলেনি। মহামারির সময় রাষ্ট্র কোনও প্রণোদনা দেয়নি, সহানুভূতি নিয়ে পাশে দাঁড়ায়নি।

[৩] সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির নেতারা আরও বলেন, দাবিগুলো নিয়ে প্রতিটি জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ জাতীয় সংসদের স্পিকার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতিকেও স্মারকলিপি দেওয়া হবে।

[৪] প্রয়োজনে বিদ্যালয়ে এমপিও প্রদান, বেতন ভাতা প্রদান, বিনামূল্যে বই বিতরণ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনসহ ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছেও দেওয়া হবে। মানববন্ধনে ৫০ জেলার ১৫২৫টি স্কুলের হাজারো শিক্ষক মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ