শিরোনাম
◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ ◈ জাপান সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান, ৬ সমঝোতা দলিল ও ৪৬৫৬ কোটি ইয়েনের ঋণ সহায়তা ◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের ◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি ◈ মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি ◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৩ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরটিভি কার্যালয়ে সামাজিক সেবামূলক অনুষ্ঠানে সাকিব, দুই একটা ভালো রেজাল্ট পরিস্থিতি স্বাভাবিক করে দিবে

স্পোর্টস ডেস্ক : [২] চট্টগ্রাম টেস্ট চলাকালেই চোটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় সাকিবকে। যদিও সাইডলাইনে সতীর্থদের পরামর্শ দিতে দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডরাকে। ঢাকায়ও মাঠে নামতে পারেননি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতে হয়েছে হোয়াইটওয়াশ। এমন বাজে পরিস্থিতি থেকে ফিরতে বেশি সময় লাগবে না বলে মনে করেন সাকিব আল হাসান।

[৩] সোমবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আরটিভির কার্যালয়ে একটি সামাজিক সেবামূলক সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন।

[৪] আমরা কেউই ভাবিনি এমনভাবে হারতে হবে। সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মূল দলের সঙ্গেও ভালো ফল পেয়েছি। বিশ্বকাপেও জিতেছি। প্রথম টেস্টের প্রথম চারদিনে ভালো অবস্থায় ছিলাম। পঞ্চম দিন থেকই খারাপ সময়টা শুরু হয়েছে। দ্বিতীয় টেস্টেও একটু ভালো করেছিলাম। শেষ পর্যন্ত আর হয়নি।

[৫] শেষ ম্যাচে মাত্র ১৭ রানের জন্য হারতে হয়েছে বাংলাদেশকে। সাকিব বিশ্বাস করেন আগামী দিনে জয় পেলেই এমন পরিস্থিতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। এর আগেও খারাপ সময় এসেছে বাংলাদেশের ক্রিকেটে। সবাই মিলে এক সঙ্গে কাজ করে এমন অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে। আমি বিশ্বাস করি এবারও সম্ভব হবে। দুই একটা ভালো রেজাল্ট পরিস্থিতি স্বাভাবিক করে দিবে। কাল ১৭ রান তুলতে পারলে এখন আর এসব কথা হতো না।

[৬] আগামী মাসে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফর করবে। খেলবেন না সাকিব। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকার পরিবারে নতুন সদস্যের আগমন ঘটছে। পাশাপাশি ইনজুরির বিষয়টিও রয়েছে। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। চোট কাটিয়ে উঠতে ছয় থেকে আট সপ্তাহ লেগে যাবে। আজকে থেকে কাউন্ট করলে ছয় সপ্তাহ লাগবেই। মাঠে নামতে পারবো কি পারবো না এটা নিশ্চিত নয়। হয়তো টি-টোয়েন্টি খেলতে পারবো। - আরটিভি নিউজ

  • সর্বশেষ