শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০২ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে প্রথম নারী মেয়র হলেন আ’লীগের আঞ্জুমান আরা বেগম বন্যা

সাদ্দাম হোস‌েন: [২] জেলার পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমানা আরা বেগম বন্যা (নৌকা) ২৬ হাজার ৫০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

[৩] তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট। যদিও দুপুরে সংবাদ সম্মেলনে করে বিএনপির প্রার্থী ফলাফল প্রত্যাখান করেছে। অপর প্রার্থী ইসলামী আন্দোলনের আনোয়ার হোসেন (হাতপাখা) প্রতীক পেয়েছেন ১ হাজার ৬৩ ভোট।

[৪] রোববার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভার ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ
শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে সকাল থেকেই ভোটারদের
ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বিকেল ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়।

[৫] নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনেরসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৬ জন কাউন্সিলর পদে প্রতিদ্বদ্বিতা করেন।

[৬] ১২টি ওয়ার্ডের ২১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৯ হাজার ৭১২ জন ও মহিলা ভোটার রয়েছে ৩১ হাজার ১৫ জন।

  • সর্বশেষ