শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলিটিকোর নারী সাংবাদিককে হুমকি দেওয়ার পর সমালোচনার মুখে পদত্যাগ করলেন বাইডেনের শীর্ষ এক কর্মকর্তা

দেবদুলাল মুন্না: [২] পদত্যাগকারী হচ্ছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো। এ ঘটনায় প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তিনি পদত্যাগ করলেন। তিনি ফোনে হুমকি দিয়েছিলেন। পলিটিকো ও বিবিসি নিউজ।

[৩] সিএনএনের সাংবাদিক জ্যাকি ট্যাপার গত শুক্রবার বলেছেন, বাইডেন প্রশাসনে যুক্ত কেউ সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ করলে একই ধরনের কঠিন শাস্তি পাওয়া উচিত। এসব ঘটনার এক দিন পরই স্থানীয় সময় গত শনিবার প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, ঘটনার দায় স্বীকার করে অনুতপ্ত ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সঙ্গে সঙ্গেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

[৪] টিজে ডাকলো পদত্যাগপত্রে তার অনুতাপের কথা বলেছেন। তার সহকর্মী ও বাইডেন প্রশাসনকে বিব্রত করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

[৫] হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলোর সঙ্গে ভক্স নিউজের রিপোর্টার অ্যালেক্সি ম্যাকমোন্ডের সম্পর্ক নিয়ে খোঁজখবর নিচ্ছিলেন টারা পালম্যারি নামের ওই নারী সাংবাদিক। অ্যালেক্সি ম্যাকমোন্ড নির্বাচনের আগে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারের সংবাদ প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, টিজে ডাকলো ক্ষুব্ধ হয়ে টারা পালম্যারিকে ফোন করেছিলেন। ফোনে অন্যান্য কথার মধ্যে টিজে ডাকলো হুমকি দিয়ে বলেন, টারা পালম্যারিকে তিনি ধ্বংস করে ছাড়বেন।

 

 

  • সর্বশেষ