শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৩ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনার দুর্গাপুরে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরকে সংবর্ধনা

রাজেশ গৌড়: [২] পৌর মেয়র মো: আলা উদ্দিন ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান জনিকে সংবর্ধনা দিলো ৪ নং ওয়ার্ডবাসী । শুক্রবার রাতে পৌর শহরের আমলাপাড়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয় । সংবর্ধনা শেষে এক মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয় ।

[৩] সভায় প্রধান শিক্ষক শামছুল হক এর সঞ্চালনায় বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে সংবর্ধিত ব্যক্তিদ্বয় নব  নির্বাচিত পৌর মেয়র মো: আলা উদ্দিন ও কাউন্সিলর কামরুল হাসান জনি ।

[৪]  এ সময় নব নির্বাচিত মেয়র মোঃ আলা উদ্দিন বলেন, আপনাদের সকলের চেষ্টায় আজ আমি নির্বাচিত হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রদান করায় আমি ওনাকে ধন্যবাদ জানাই, সেই সাথে আমার দুর্গাপুর পৌরসভার সকল নাগরিক আমাকে ভোট দিয়ে ভালবেসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের মেয়র নই, একজন সেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। সম্পাদনা: আঞ্জুমান আরা

 

  • সর্বশেষ