শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের কিভাবে শিক্ষাদানের সঙ্গে কোভিড থেকেও দূরে রাখা যায়, সে গাইডলাইন প্রকাশ করলো সিডিসি

ইমরুল শাহেদ: [৩] দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন’(সিডিসি) শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসার বিষয়ে নির্দেশনা প্রকাশ করেছে। এনপিআর

[৪] শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত আসার আগেই এই নির্দেশনাকে সুপারিশ ও উপদেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। নির্দেশনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বলা হয়েছে এবং পূর্ব সতর্কতা হিসেবে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত-ধোয়া, শ্বাস-প্রশ্বাসের আদব-কায়দা, ভেন্টিলেশনের ব্যবস্থা, ভবন পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে।

[৫] তবে এটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশিকা নয়। প্রতিষ্ঠান খোলার রাজনৈতিক কার্যকর হলেই এই পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে।

[৬] সিডিসি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য ঝুঁকি কতটা কমানো যায় তা নিয়েই শুধু বলেছে। এমনকি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষেত্রেও এই সতর্কতা কাজে আসবে। নিরাপত্তা নিয়ে যারা নির্লিপ্ত তাদেরকে নির্দেশনায় সতর্ক করে দেওয়া হয়েছে। কারণ শিক্ষার্থীর সংখ্যায় কম থাকলেও তারা যদি মাস্ক না পরেন এবং দূরত্ব বজায় না রাখেন, তাহলে তাদের মধ্যে ভাইরাস সংক্রমিত হতে পারে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ