শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০০ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মনোনয়ন বাণিজ্য ঠেকাতে স্থানীয় নির্বাচন  নির্দলীয় হওয়াই ভালো, বলছেন বিশ্লেষকরা

শাহিন হাওলাদার: [২] সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ইউপি নির্বাচন দলীয় প্রতীকে না হলেই ভালো হবে। সরকার স্থানীয়  সরকার নির্বাচনকে উন্মুক্ত করলে শুভবুদ্ধির পরিচয় দেবে। স্থানীয় পর্যায়ে অনেক ভালো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

[৩] তিনি বলেন, ইতোমধ্যে দলীয় প্রতীকে নির্বাচন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করে ফেলা হয়েছে। স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। দলীয় প্রতীকে নির্বাচনের খারাপ দিক হলো, মনোয়ন বাণিজ্য। যাদের টাকা আছে এবং দুর্বৃত্ত- তারাই শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। ফলে সৎ ও শিক্ষিত মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তাতে নির্বাচনের মান ও গ্রহণযোগ্যতা কমে যায়। তবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে দলীয় প্রতীকে নির্বাচন না করার ইঙ্গিত দিলেও তা বাস্তবায়ন হবে কিনা জানি না।

[৪] স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের মতে, দলীয় প্রতীকে নির্বাচন না হলে দলে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। দলীয় অন্তঃকোন্দল ও সহিংসতা কমে যাবে। এতে দলগুলো যেমন সাংগঠনিকভাবে লাভবান হবে, তেমনি সাধারণ মানুষও সুবিধা পাবে।

[৫] তিনি বলেন, দলীয় মাস্তানিতন্ত্র কায়েম থাকলে কোনো পরিবর্তন করেও লাভ হবে না, জনগণ সুফল পাবে না। তবে নির্বাচন ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তাতে সৎ, যোগ্য ও শিক্ষিত ব্যক্তিরা নির্বাচনে আগ্রহী নাও হতে পারেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়