শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গয়েশ্বরের ধারণা ছিল; স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আ.লীগ জিয়াউর রহমানকে মরণোত্তর সংবর্ধনা দেবে

শিমুল মাহমুদ: [২] শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) উদ্যোগে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় একথা বলেন। তিনি বলেন, যে কাজ তাদের করার কথা ছিল, তারা করে নাই।

[৩] সরকারকে গণতন্ত্রের পথে ‘ফিরে আসার’ আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, এটা রাজতন্ত্রের দেশ না। রাজা যুদ্ধ করে পরাজিত হলে আরেক রাজা আসে। প্রজারা প্রজার জায়গায় থাকে। এটা জনগণের দেশ। জনগণের দেশটা জনগণের মত চলতে দেন, জনগণের দেশটা জনগণের কাছে ছেড়ে দেন।

[৪] আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, গলাবাজি, চাপাবাজি ছেড়ে সঠিকভাবে আপনি মোকাবিলা করেন। প্রমাণ করে দেন যে, আল-জাজিরা যা বলছে এটা সঠিক না, সত্য না মিথ্যা। এই কাজটুকু করতে এত কষ্ট কেন?

[৫] বিএনপি নেতা গয়েশ্বর বলেন, আল-জাজিরার ঘটনা নিয়ে আপনাদের তো এতটা পেট খারাপ হওয়ার কথা না। কারণ আপনাদের হজম শক্তি কম না। অনেক কিছু হজম করেছেন। এটা তো লক্ষ ঘটনার একটা মাত্র। এটাতে মাথা খারাপ হওয়ার এত কি হল?

সংগঠনের চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান শওকত আমীন বক্তব্য দেন।

  • সর্বশেষ