শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোস্যাল মিডিয়ায় গুজব মোকাবেলায় সাংবাদিকদের সঙ্গে একযোগে কাজ করছে পুলিশ: আইজিপি

ইসমাঈল ইমু: [২] বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের শাপলা কনফারেন্স সেন্টারে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় আইজিপি ড, বেনজীর আহমেদ বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে। মেইন স্ট্রিম মিডিয়ায় জবাবদিহিতা রয়েছে। কিন্তু সোস্যাল মিডিয়ায় কোনো জবাবদিহিতা নেই। এই মিডিয়া থেকে গুজব ছড়ানো হচ্ছে। এটা একটা বৈশ্বিক চ্যালেঞ্জ। এটা মোকাবেলা করতে যৌথভাবে কাজ করার আহবান জানান তিনি।

[৩] আইজিপি বলেন, এক সময় ঢাকায় ১৬৫ টি ছিনতাই স্পট ছিল। বিমান বন্দর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল লাইনের দুই পাশে ছিল মাদেকর হাট। এখন রাজধানীসহ সারাদেশে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড অনেকটাই কমে এসেছে। প্রতিদিন গুলি ছিনতাইয়ের খবর পাওয়া যেত। এখন ডিএমপি কোথায় এসে দাড়িয়েছে। পুলিশ এক সময় টেলিভিশন চ্যানের দেখলে পালাতো এখন একজন রাস্তায় দায়িত্ব পালন করা কনস্টেবলও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এখন ফ্লো অব নিউজ তৈরি করা হয়েছে পুলিশে।

[৪] বেনজীর আহমেদ বলেন, গুলশান বারিধারা এলাকায় কোনো চুরি ছিনতাই হয়না। কারণ ওই এলাকা সিসি ক্যামেরার আওতায়। গুলশান, বারিধারা, বনানী এলাকায় সাড়ে ১১শ’ সিসি ক্যামেরা লাগানো হয়েছে স্থানীয়দের সহায়তায়। বিদেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, লন্ডনে ১৩ মিলিয়ন সিসি ক্যামেরা রয়েছে। শুধুমাত্র লন্ডন সিটিতে রয়েছে ১ মিলিয়ন সিসি ক্যামেরা। প্রতিটচা লোকের গতিবিধি অনুসরন করা হয়।

[৫] পুলিশের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশে কেন দুর্নীতি থাকবে, কেনো ভুল বোঝাবুঝি হবে ? পুলিশের আচরণ পরিবর্তনে কাজ চলছে। পুলিশ সদস্যদের আরও স্মার্ট হওয়ার আহবান জানান আইজিপি। করোনায় ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে পুলিশ সাংবাদিক একত্রে কাজ করেছে। ২৫০ শয্যা পুলিশ হাসপাতালকে ১৫ শ’ শয্যায় উন্নিত করা হয়েছে। শুধু পুলিশ সদস্য নয় সাধারন মানুষও সেখানে চিকিৎসা নিচ্ছে। করোনায় ৮৫ পুলিশ সদস্য মারা গেছেন। বর্তমানে পুলিশ বাহিনীতে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উন্নয়ণে একযোগ কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মকে ভাল দেশ রেখে যেতে চাই।

[৬] অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারন সম্পাদক আলাউদ্দিন আরিফ। এছাড়া ক্র্যাবের নানা পরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ক্র্যাব সভাপতি মিজান মালিক। এসময় পুলিশ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ