শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৩ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমাজ গঠনে শিক্ষার্থীদেরও কাজে লাগানোর আহ্বান আমেরিকান দূতাবাসের

মঈন উদ্দীন: [২] বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের সাথে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরও কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আমেরিকান দূতাবাসের ইনফরমেশন সাপোর্ট টিমের পরিচালক মি. কেভিন কুনানান।

[৩] তিনি বলেন, যুবশক্তিই পারে একটি দেশের চিত্র পাল্টে দিতে। এ জন্যই উগ্রবাদীরা উঠতি তরুণদের টার্গেট করে কথিত জিহাদের নামে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করে থাকে। বাংলাদেশের তরুণরাই পারে এই উগ্রবাদের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে। এজন্য আইনশৃংখলাবাহিনীর সহায়ক শক্তি হিসেবে তাদের কাজে লাগানো যেতে পারে।

[৪] বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় ‘স্টুডেন্ট লিডারশীপ ডেভেলপমেন্ট‘ বিষয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মি. কুনানান আশা প্রকাশ করেন, এই ওয়ার্কশপ পুলিশের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা সমাজ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে ও অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে। আমেরিকান দূতাবাসের ইনফরমেশন সাপোর্ট টিমের সহায়তায় বেসরকারী সংস্থা বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

[৫] কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, এই কর্মসূচি বাস্তবায়নের ফলে তারা উগ্রবাদ ও সহিংসতার ভয়াবহতা সম্পর্কে অবগত হয়েছেন। এর ফলে অনেককেই তারা উগ্রবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করেছেন। তাই এ কর্মসূচি আগামীতে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

 

  • সর্বশেষ