শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৭ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শকুন রক্ষায় বন্ধ হচ্ছে কিটোপ্রোফেন ওষুধ উৎপাদন

ডেস্ক নিউজ: দেশে শকুনের বংশ রক্ষার জন্য গবাদিপশুর ব্যথানাশক কিটোপ্রোফেন জাতীয় ওষুধের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এ ওষুধের উৎপাদন বন্ধের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন, বিডি নিউজ ২৪.কম

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

প্রস্তাবের বিভিন্ন বিষয় তুলে ধরে সচিব বলেন, ফার্মাসিটিক্যালস, ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ও বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এ প্রস্তাব মন্ত্রিসভায় এনেছে। প্রস্তাবে বলা হয়েছে, কিটোপ্রোফেন ওষুধ বন্ধ না হলে শকুন বাঁচবে না। আর শকুন না থাকলে পুরো দেশের মধ্যে যে পরিমাণ ‍মৃত পশু-পাখি থাকে, তাতে পরিবেশকে নষ্ট করে ও রোগজীবাণু ছড়ায়। শকুন পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যতম একটা উপজীব্য হিসেবে কাজ করে।

অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কিটোপ্রোফেন জাতীয় ওষুধ বন্ধ করে এর পরিবর্তে পরিবেশ ও বন মন্ত্রণালয় মেলোক্সিক্যাম নামে একটি ওষধ ব্যবহারের পরামর্শ দিয়েছে। এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া খুব কম। এটা ব্যবহার করলে শকুন বা অন্যান্য পাখির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

  • সর্বশেষ