শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব কার, জানালো সরকার ◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৪ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর খুনিদের ভারতই মদদ দিয়েছে : ডা. জাফরুল্লাহ চৌধুরী

অনলাইন রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ভারতই মদদ দিয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ভারতের কারণেই ১৯৭৫ হয়েছে। ভারতই বঙ্গবন্ধুর খুনিদের মদদ দিয়েছে।

সোমবার পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনে ভাসানী প‌রিষ‌দের উদ্যোগে ভাসানীর কাগমারী সম্মেলনের ৬৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘শেখ মুজিবুর রহমান মাওলানা ভাসানীর পদতলে একটু হলেও বসেছিলেন বলে তিনি বুঝতে পেরেছিলেন পাকিস্তানের হাত থেকে রেহাই পেলেও ভারতের হাত থেকে রেহাই পাওয়া যাবে না।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘যখন এ দেশের কৃষক পেঁয়াজ উৎপাদন করে, তখন ভারত পেঁয়াজ বাংলাদেশে ছাড়ে। যখন দাম উঠতে থাকে, তখন তারা গলাটিপে ধরে। ভারত চারদিক থেকে আমাদের কণ্ঠরোধ করছে। এই কণ্ঠরোধের পাশাপাশি তারা এর একটা মেসেজ দিচ্ছে- সাবধান হও, তা না হলে তোমাদের অবস্থা হবে সিকিম ও কাশ্মীরের মতো। তবে আমরা যদি মাওলানা ভাসানীর পথ অনুসরণ করি, তাহলে ভারতকে টেক্কা দিতে পারব।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘ভারত একটি অন্যায়কারী রাষ্ট্র, এই রাষ্ট্র কখনও টিকে থাকতে পারবে না। এই রাষ্ট্র ভাগ হবে, এটা সময়ের ব্যাপার মাত্র। একযুগ, বড়জোর দুই যুগ।’

বিএনপির কাছে প্রস্তাব রেখে জাফরুল্লাহ বলেন, ‘যদি আপনাদের জাগতে হয়, তাহলে তিনটি ছবির মধ্যে দুটি ছবি বাদ দিয়ে মাওলানা ভাসানী ও জিয়াউর রহমানকে রাখেন। তবেই আপনাদের পক্ষে আন্দোলন করাটা সহজ হবে। কেননা মাওলানার ভাসানীর ছবি থাকলে আপনাদের কোনও ক্ষতি হবে না। দেশবাসী আস্থা পাবে। দেশবাসী বিশ্বাস করবে। আপনারা মাওলানা ভাসানীর আদর্শে আছেন। সেখানে মাওলানা ভাসানীর এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ছবি থাকবে।’

ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য হারুনুর-অর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ঢা‌বির সা‌বেক ভিপি নুরুল হক নুরু, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, কৃষক দ‌লের আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

সূত্র: এনটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়