শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৯ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদাবরে গার্মেন্টস সুপারভাইজার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩, দুই আসামির স্বীকারোক্তি

মাসুদ আলম: [২] ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের এডিসি আনিচ উদ্দীন মিঠু বলেন, রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মাসুদ হাসান ও মো. সাগরকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৩] তিনি আরো বলেন, এছাড়া সোমবার রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে হৃদয় নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। হৃদয় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। মঙ্গলবার হৃদয়কে আদালতে তোলা হবে। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।

[৪] এডিসি আরো বলেন, গত ৩০ জানুয়ারি রাতে আদাবরের ঢাকা উদ্যানে সাইনেষ্ট গার্মেন্টসের সামনে পূর্ব শত্রুতার জের ধরে গার্মেন্টস সুপারভাইজার নাজমুল হককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা করা হয়েছে।

 

  • সর্বশেষ