শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় কোভিড-১৯ এর টীকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: [২] বিশ্বে করোনাভাইরাসের ছোবলে জন-জীবনে স্থবিরতা দেখা দিয়েছে আর সেই ভয়াল ছোবল থেকে রক্ষা পেতে সারা দেশের ন্যায় বগুড়া সদরের চারটি কেন্দ্রসহ আরও ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টীকা দেওয়া শুরু হয়েছে।

[৩] রোববার বেলা ১১টায় ২৫০ শস্য বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এই টীকাদান কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ গাওসুল আজিমসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বগুড়ায় প্রথম করোনাভাইরাসের টীকা নেন জেলা প্রশাসক জিয়াউল হক।

[৪] টীকা নেওয়ার পর জেলা প্রশাসক এ প্রতিবেদক-কে বলেন, অত্র জেলায় প্রথম টীকা নিতে পেরে তিনি আনন্দিত। তিনি সম্পর্ণ সুস্থ রয়েছেন। বগুড়া সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, ২৫০ শস্য বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, পুলিশ লাইন্স, এবং সম্মিলিত সামরিক হাসপাতাল এ চারটি কেন্দ্রে করোনাভাইরাসের টীকা দেওয়া হচ্ছে। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলিতেও একই স্থানে টীকা প্রদান শুরু হয়েছে। জেলার ১৫টি কেন্দ্রে ৪২টি বুথে বেলা ৩টা পর্যন্ত টিকাদান চলবে।

[৫] জেলায় এ পর্যন্ত ১০হাজার ৮শ জন টীকা গ্রহনের জন্য আগ্রহ জানিয়ে রেজিস্ট্রেশন করেছেন। জেলায় মোট টীকার ডোজ [ এসেছে ১লাখ ৮হাজার। এই টীকার ডোজ প্রতিটি উপজেলায় পাঠানো হয়েছে। সিভিল সার্জন এ প্রতিবেদক-কে বলেন, রেজিস্ট্রেশনের ভিত্তিতে সরকারি নির্দেশনা অনুযায়ী ফ্রন্ট লাইনারগণ আগে টীকা পাবেন। এর মধ্যে চিকিৎসক,আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সরকারি প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক অগ্রাধিকার পাবে।

  • সর্বশেষ