শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়ামেনে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধে সমর্থন প্রত্যাহার করছে বাইডেন প্রশাসন

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়ামেনে সৌদিআরবের নেতৃত্বাধীন জোটে সমর্থন বন্ধ করার ঘোষণা দিয়ে বলেছেন, নতুন প্রশাসন দেশটিতে গৃহযুদ্ধ বন্ধে সক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। আল জাজিরা/বিবিসি/গার্ডিয়ান

[৩]প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো পররাষ্ট্রদপ্তর পরিদর্শনের সময় কূটনৈতিকদের বাইডেন বলেন, ‘এই যুদ্ধ মানবিক ও কৌশলগত দুর্যোগ সৃষ্টি করেছে। এ যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।’

[৪]২০১৪ সালে ইয়ামেন সরকার ও দেশটির হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক বছর পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের সমর্থন দিয়ে আটটি আরব দেশসহ সৌদিআরব হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালায়। সেই থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।

[৫]ইয়ামেন যুদ্ধে সমর্থন প্রত্যাহারের ঘোষণার ফলে যুক্তরাষ্ট্র দেশটিতে সৌদিআরবের আগ্রাসী অভিযানে সমর্থন দেয়া বন্ধ করা সহ, সৌদিআরব ও আমিরাতের কাছে নির্দিষ্ট কিছু অস্ত্র বিক্রি বন্ধ করবে। তবে ইয়ামেন যুদ্ধ মার্কিন সমর্থন প্রত্যাহার আরব উপদ্বীপে আলকায়েদার বিরুদ্ধে অভিযানে কোনো প্রভাব ফেলবে না। বাইডেন প্রশাসন ইতোমধ্যেই সৌদিআরব ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে।

[৬]বাইডেন ইয়ামেনে তার নতুন দূত হিসেবে টিম লিন্ডারকিংকে নিয়োগ দিতে পারেন, টিম মধ্যপ্রাচ্য বিষয়ক একজন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কূটনৈতিক। তিনি ইয়ামেনে শান্তি স্থাপনে প্রথম মার্কিন দূত হিসেবে কাজ করবেন। ইয়ামেনিরাসহ পশ্চিমা কূটনৈতিকরা মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

[৭]গত ৬ বছরের ইয়ামেন যুুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ১০ হাজারের বেশি নিহত হয়েছেন। ক্ষুধা ও দুর্ভিক্ষের মুখে পড়েছেন লাখো ইয়ামেনি। জাতিসংঘ বলেছে, ইয়ামেনের বিশ্বের সবচেয়ে জঘন্য মানবিক সংকট চলছে, দেশটির ৮০শতাংশ মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন।

  • সর্বশেষ