শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২২ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের অগ্রহণযোগ্য অভ্যুত্থানকে ব্যর্থ করতে বিশ্বের প্রতি আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আসিফুজ্জামান পৃথিল: [২] অ্যান্টোনিয় গুতেরেস বলেছেন, এই বিষয়টি নিশ্চিত করতে মিয়ানমারকে প্রবল চাপ দিতে হবে। তিনি বলেন, ‘নির্বাচনের পর এটি কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নির্বাচন সেখানে খুব স্বাভাবিক পরিবেশে হয়েছে। ক্ষমতা হস্তান্তরেও যথেষ্ঠ সময় মিলেছে। তাই কোনওভাবেই জনতার রায় প্রত্যাখানের সুযোগ নেই। ভয়েস অব আমেরিকা

[৩] সোমবার ক্ষমতা দখল করে মিয়ানমারে সেনাবাহিনী। নির্বাচিত দল এনএলডির সকল আইনপ্রণেতাকেও আটক করা হয়। সেনাবাহিনীর অভিযোগ, দেশটির নির্বাচনে কারচুপি হয়েছে, ফলে ক্ষমতায় আসতে পারেনি সেনা সমর্থিত রাজনৈতিক দল। আল-জাজিরা

[৪] গুতেরেস মনে করেন, অং সান সুচি সেনাবাহিনীর খুবই নিকটে ছিলেন। তিনি রোহিঙ্গা গণহত্যার ব্যাপারে সেনাবাহিনীকে দ্যর্থহীন সমর্থন দিয়েছেন। যদি তিনি এটি না করতেন সেনাবাহিনী এতোটা আস্কারা পেতো না। রোহিঙ্গা গনহত্যার পক্ষ না নিলে সুচির এই পরিণতি হতো না

[৫] তিনি আরও বলেন, ‘আমি আশা করি, মিয়ানমারে গণতন্ত্র আবারও বিকষিত হবে। কিন্তু এজন্য সব বন্দীকে মুক্তি দিতে হবে। সাংবিধানিক ব্যবস্থা আবারও ফিরিয়ে আনতে হবে। আমি আশা করি, আন্তর্জাতিক সম্প্রদায় এই ব্যাপারে একমত হবে।

[৬] জাতিসংঘ ছাড়াও বৃহস্পতিবার জি-৭ গ্রুপ নতুন অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। দেমটিতে সেনাবিরোধী বিক্ষোভও নতুন করে আকার নিচ্ছে।

  • সর্বশেষ