শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখ খুললেন মিয়া খলিফা

বিনোদন ডেস্ক: কৃষক আন্দোলনের সমর্থনে এবার মুখ খুললেন মিয়া খলিফা। আন্দোলনের ছবি শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ান প্রাক্তন পর্নস্টার। কৃষক আন্দোলনকে সমর্থন করে পরপর দুইবার টুইট করেন মিয়া। যেখানে কৃষক আন্দোলনকে বন্ধ করার জন্য নয়া দিল্লির আশপাশের অঞ্চলে কেন ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে প্রশ্ন তোলেন মিয়া।

পাশাপাশি যারা আন্দোলন করছেন, তারা নিশ্চয়ই কেউ অর্থের বিনিময়ে অভিনয় করছেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন মিয়া। ফলে এই আন্দোলনে তিনি সব সময় কৃষকদের পাশে রয়েছেন বলেও টুইট করেন এক সময়ের পর্নস্টার। কৃষক আন্দোলনের বিরুদ্ধে কঙ্গনা যখন ফুঁসে ওঠেন, সেই সময় রিহানা এবং গ্রেটাকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ান রিচা চাড্ডা। কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোয় গ্রেটাদের ধন্যবাদ জানান রিচা চাড্ডা থেকে শুরু করে দিলজিৎ দোসাঞ্জ, শিবানী দান্ডেকররা।

বিষয়টিকে আরও একধাপ এগিয়ে টুইট করেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা।সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়