শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখার কলেজছাত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন, স্বামী কারাগারে

স্বপন দেব: [২] ঘটনার দেড় বছর পর তদন্তে বেরিয়েছে অসৎ চরিত্রের স্বামীর প্ররোচনায় আত্মহত্যা করে স্ত্রী মাধবী। সে উপজেলার তালিমপুর ইউপির আখালিমোরা গ্রামের অকিল বিশ্বাসের মেয়ে।

[৩] সোমবার মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে অভিযুক্ত স্বামী অরকুমার বিশ্বাস (২৬) জামিন চায়। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম মুমিনুন নেছা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৪] জানা যায়, জুড়ী উপজেলার সায়পুর গ্রামের অরকুমার বড়লেখা নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের ছাত্রী মাধবী রাণী বিশ্বাসকে কলেজ থেকে পালিয়ে নিয়ে বিয়ে করে। বিয়ের ৫ মাস ৮ দিনের মাথায় ২০১৯ সালের ১৯ আগস্ট স্বামীর বাড়িতেই তার রহস্যজনক মৃত্যু ঘটে।

[৫] তার বাবা অকিল দাস অভিযোগ করেন, স্বামীসহ পরিবারের সদস্যরা মাধবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। পরে পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় আত্মহত্যার নাটক সাজায়। অবশেষে ঘটনার ৬ দিন পর গত বছরের ২৫ আগষ্ট তিনি মাধবীর স্বামী হরকুমার বিশ্বাস, শ্বশুড় করুণা বিশ্বাস, শ্বাশুড়ি দীপ্তি রানী বিশ্বাস এবং দেবর-ননদসহ ১০ জনের বিরুদ্ধে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নং আমলী আদালতে পিটিশন মামলা করেছেন।

[৬] আদালত মৃত্যুর ঘটনার প্রতিবেদন দাখিলের জন্য জুড়ী থানার ওসিকে নির্দেশ দেন। পুলিশের তদন্ত কর্মকর্তা আদালতে সুস্পষ্ট কারণ উল্লেখ ছাড়াই আত্মহত্যায় কলেজছাত্রীর মৃত্যুর প্রতিবেদন দাখিল করেন। বাদীর না-রাজিতে আদালত মামলাটির তদন্ত ভার পিবিআই’র ওপর ন্যাস্ত করেন।

[৭] পিবিআই’র তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. মুরসালিন তদন্তে উল্লেখ করেন, কলেজছাত্রী মাধবী রাণী বিশ্বাসের স্বামী অরকুমার বিশ্বাস বিভিন্ন সময়ে নানাভাবে কুরুচি ও অশ্লীলতার বহিঃপ্রকাশ ঘটায়। তার নানা অপকর্মের দায় নিরপরাধ স্ত্রীর ওপর চাপানোর কারণে সে তা সহ্য করতে পারেনি। মানসিক যন্ত্রনায় ভোগে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। ’

[৮] ১৯ সালের ২৮ নভেম্বর স্বামীকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন মৌলভীবাজার পিবিআই’র ইন্সপেক্টর মো. মুরসালিন।

 

 

  • সর্বশেষ