শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘৃণিত ও ধিকৃতরাই দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, আওয়ামী লীগের ভিত্তি তৃণমূল পর্যায়ে, সুতরাং কাতুকুতু দিয়ে কোনো লাভ হবে না। পলাতক, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে, তারা নিজেদের অর্থ দিয়ে মানুষ ভাড়া করে আন্তর্জাতিক গণমাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই চক্রের নেতৃত্বে অনেকেই রয়েছেন। দেশের একজন স্বনামধন্য আইনজীবীর ইহুদি মেয়ে জামাইও। সাম্প্রতিক কিছু রিপোর্ট এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা তারই প্রমাণ।

[৩] তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে কিছু ভুল তথ্য কাট পেস্ট করে প্রতিবেদন প্রচার করা মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। অতীতে যেমন বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হচ্ছে। দেশবাসীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

[৪] ড. হাছান মাহমুদ বলেন, করোনা মোকাবেলা করতে শেখ হাসিনা সক্ষম হয়েছেন। পৃথিবীর সব দেশে যখন ঋণাত্মক জিডিপির প্রবৃদ্ধি সেখানে আমাদের পজিটিভ। এটি অনেকের সহ্য হচ্ছে না। এখন নতুন খেলায় মেতে উঠেছে। এই খেলা খেলে কোনো লাভ হবে না। বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল, তা ভেস্তে গিয়েছে। এ ষড়যন্ত্রও ভেস্তে যাবে।

[৫] তথ্যমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ছিল। জিন্নাহ যখন উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দিলে বঙ্গবন্ধু প্রতিবাদ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষার দাবিতে প্রথম সভার সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু। একুশে ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ডের প্রতিবাদে কারাগারে অনশন করেছিলেন তিনি। বঙ্গবন্ধুর সময়েও বিদেশে নানা অপপ্রচার করা হয়েছিল, যার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার পটভূমি রচনা করা হয়।

[৬] বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ