শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০০ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯২ শতাংশ কার্যকর রাশিয়ার করোনার টিকা স্পুটনিক-ভি

লিহান লিমা: [২] দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, রাশিয়ার স্পুটনিক-ভি টিকা কোভিড-১৯ এর বিরুদ্ধে ৯১.৬ শতাংশ এবং কোভিডজনিত অসুস্থতা প্রতিরোধে শতভাগ কার্যকর। তৃতীয় পর্যায়ের পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফলে এই তথ্য পাওয়া গিয়েছে। সিএনএন/আল জাজিরা

[৩] পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে গবেষকরা বলেছেন, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে মস্কোর হাসপাতালে ১৮ থেকে ২৫ বছর বয়সী ২০ হাজারের ওপর পরীক্ষা চালানো হয়েছে। এদের মধ্যে তিন-চতুর্থাংশ ২১ দিনের মধ্যে টিকার দুই ডোজ গ্রহণ করেছেন। সেখানে এই টিকার ৯১.২ শতাংশ কার্যকারীতা দেখা গিয়েছে। ষাটোর্ধ্ব ২ হাজার ১’জনের ওপর প্রয়োগকৃত ডোজে এই টিকার ৯২ শতাংশ কার্যকারীতা দেখা গিয়েছে।

[৪] রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর প্রধান কিরিল দিমিত্রিভ বলেন, ‘টিকার সমালোচনা নিয়ে আর কোনো তর্ক হবে না। ল্যানসেটের নিবন্ধটি সম্পূর্ণ স্পষ্ট।’ ব্রিটিশ বিজ্ঞানী ইন জোনস ও পলি রয় লেখেন, ‘গবেষণা নিবন্ধটির ফলাফল পরিষ্কার, কোভিড-১৯ প্রতিরোধে আরো একটি টিকা যুক্ত হলো।’

[৫] গত আগস্টে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার টিকার অনুমোদন দেয়া রাশিয়া। তখনো টিকার প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত না হওয়ার এই অনুমোদন নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।

[৬] সাবেক সোভিয়েতের দেশ বেলারুশ, আর্মেনিয়া, তুর্কমেনিস্তান; ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, বলিভিয়া ও ভেনেজুয়েলা; আফ্রিকান দেশ সার্বিয়া, ইরান, ফিলিস্তিন ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই স্পুটনিক ভি টিকার অনুমোদন দিয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে হাঙ্গেরি এই টিকার অনুমোদন দিয়েছে। স্পুটনিক-ভি এর অনুমোদন দিতে যাচ্ছে জার্মানিও। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এই গবেষণাপত্রকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ইইউ সব করোনার টিকার জন্য উন্মুক্ত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়