শিরোনাম
◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাকরির বড় সুযোগ জার্মানিতে, আবেদন করতে পারবেন যারা ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ১১:২৮ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্মাণ কাজের জন্য প্রশিক্ষিত শ্রমিক ও প্রকৌশলী প্রয়োজন: এলজিইডি মন্ত্রী

মিলটন খন্দকার: [২] প্রকৌশলীরা যদিও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসেন কিন্তু আমাদের যারা শ্রমিক হিসেবে কাজ করেন তাদের কোন রকম প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ থাকে না। টেকসই নির্মাণ কাজ করার জন্য প্রশিক্ষিত শ্রমিক ও প্রকৌশলী প্রয়োজন। সে কারণে তারা গুনগতমান নিয়ন্ত্রণ করা এবং কাজের পরিমাণ বেশি করা তাদের পক্ষে অনেক সময় সম্ভব হযে উঠেনা।

[৩] এ বিষয়টিকে চিহ্নিত করে এলজিইডির একটি প্রশিক্ষণ ইউনিট করা হচ্ছে। সে প্রশিক্ষণ ইউনিটে সাধারণ লোকদের বিশেষ করে রাজমিস্ত্রি ও রড মিস্ত্রিসহ নির্মাণ কাজের সঙ্গে যুক্তদের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের যে সার্টিফিকেট দেয়া হবে সে সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে এবং দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ পাবে।

[৪] স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের গজারিয়াপাড়া এলাকায় নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

[৫] উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন ও লুৎফর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আফরোজা আক্তার রেবা, গাজীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
[৬] মন্ত্রী আরো বলেন, এলজিইডিকে বাংলাদেশে কম ব্যয়ে অধিক কাজ করার দায়িত্বটি বেশী গুরুত্ব দেয়া হয়েছে। লোকস্ট ব্রীজ ও লো কস্ট রাস্তা করা হয়েছে। এক সময় আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল সে কারণে এটা করা হলেও আমি মন্ত্রী হওয়ার পরে এ বিষয়টা চিহ্নিত করেছি। টেকসই রাস্তা করার জন্য আমরা ইস্টিমিট ও ডিজাইন গুলোকে পরিবর্তন করেছি। এখন থেকে আমাদের গুনগতমান সম্পন্ন করার জন্য নির্দেশনা দেয়া আছে। সকল প্রকৌশলীরাও এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক।

[৭] কোন ঠিকাদার যদি সঠিকভাবে কাজ করে তাহলে তাকে আগামিতে আরো বর্ধিত কাজ দেয়ার জন্য নির্দেশ দিয়েছি। তাদের প্রশংসিত ও উৎসাহিত করা হবে। যারা গুনগত মান খারাপ করবে এবং সঠিক সময়ে কাজ করবেন না তাদেরকে শুধু কালো তালিকাভূক্তিই নয় তাদের বিরুদ্ধে যতরকম আইনানুগ ব্যবস্থা আছে সেগুলো নেয়া হবে।

[৮] এর আাগে সকালে মন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তত ৮টি ওয়ার্ডের নির্মানাধিন অনেকগুলো রাস্তা পরিদর্শন করেন। নগরীতে একসঙ্গে অনেকগুলো উন্নয়ন কাজ চলছে। এরকম জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের প্রতি যে আন্তরিকতা এটা অত্যন্ত প্রশংসনীয় এবং এটা অব্যহত থাকতে হবে। এ জন্য তিনি মেয়র মোঃ জাহাঙ্গীর আলমকে তার কাজের জন্য ধন্যবাদ জানান। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ