শিরোনাম
◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৩:৫৩ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার কোভিড পজেটিভ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান

স্পোর্টস ডেস্ক: [২] এবার কোভিড আক্রান্ত হলেন ফ্রান্সের সাবেক ফুটবলার ও রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জিনেদিন জিদান। শুক্রবার দলের তরফেই এই তথ্য জানানো হয়েছে। এখন আইসোলেশনে রয়েছেন জিদান। তবে তার বিষয়ে আর কোনও খবর দেওয়া হয়নি বিবৃতিতে।

[৩] শনিবার (২৩ জানুয়ারি) আলাভেসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রিয়েল মাদ্রিদের। সেই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না কোচ জিদান। এটা রিয়েল মাদ্রিদের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। কারণ স্প্যানিশ সুপার কাপ এবং কোপা ডেল রের মতো দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ইতিমধ্যেই হেরে গিয়েছে রিয়াল। লা লিগাতেও রয়েছে দ্বিতীয় স্থানে।

[৪] এর আগেও করোনা আক্রান্তের সংস্পর্শে এসে আইসোলেশনে গেছিলেন জিদান। জানুয়ারির শুরুর দিকের ঘটনা। তখন করোনা পরীক্ষা করানো হয় তার। রিপোর্ট নেগেটিভ আসার পরেই অনুশীলনে ফের যোগ দেন। এবার ম্যাচের আগে নিয়ম মেনে সব খেলোয়াড় এবং স্টাফদের করোনা পরীক্ষা হয়। তখনই ধরা পড়ল জিদানের। - মার্কা / গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়