শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কার্বণ নিঃসরণ নিয়ন্ত্রণ প্রযুক্তি উদ্ভাবনে এলোন মাস্কের ‘গ্রিন প্রাইজ’ ঘোষণা

তাবাসসুম সুইটি: [২] বিশ্বের শীর্ষ ধনীর খেতাব লাভের এক সপ্তাহের মধ্যেই বৃহস্পতিবার এক টুইট বার্তায় মাস্ক জানান, গ্রিন প্রাইজের জন্য তিনি ১০০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছেন। বাকি পরিকল্পনা তিনি পরবর্তীতে জানাবেন। আল-জাজিরা

[৩] ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স অনুসারে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ২০১.৪ বিলিয়ন মার্কিন ডলার।

[৪] গ্রিন প্রাইজের পাশাপাশি মাস্ক আরও কিছু সেবামূলক কাজের সাথে জড়িত। কোয়ার্টাজের এক রিপোর্টে জানা যায়, ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাস্ক প্রতিমাসে তার আয়ের ০.১ শতাংশ ২০০টি স্বেচ্ছাসেবী মানবতাবাদী সংগঠনে দান করেন।

[৫] মাস্কের এই কার্বণ নিঃসরণ নিয়ন্ত্রণের প্রবণতা তার অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। তার প্রতিষ্ঠানের প্রযুক্তিগুলো পরিবেশ দূষণ হ্রাসে অবদান রাখছে। কার্বণ গ্রহন ও সংরক্ষণের জন্য উদ্ভাবিত প্রযুক্তিগুলোর মূল লক্ষ্য একটি, বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউজ গ্যাস হ্রাস করা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়