শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:০৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরিব দেশে কোভিড টিকা পৌঁছে দেবে ‘হু’, লেবাননকে টিকা কিনতে ৩৪ মিলিয়ন ডলার দিল বিশ্বব্যাংক

রাশিদুল ইসলাম : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’র সহকারি পরিচালক মারিয়ানগেলা সিমাও বলেছেন সব কোভিড আক্রান্ত দেশ টিকার দুটি ডোজ পাবে। কোভ্যাক্সের আওতা ছাড়াও উন্নয়নশীল ও গরিব দেশগুলিতেও টিকার ডোজ পৌঁছে দেওয়া হচ্ছে। জেরুজালেম পোস্ট/ ওয়াল

[৩] এদিকে বিশ্বব্যাংক লেবাননকে টিকা কিনতে অর্থ দেওয়ার পর বলছে দেশটির কুড়ি লাখ মানুষের জন্যে তা দেওয়া হয়েছে। এ বছরের শুরুতে লেবাননে কোভিডে আক্রান্তের পরিমান ৫২ হাজার থেকে ১ লাখ ৫ হাজারে বৃদ্ধি পায়। কোভিডে মৃত্যু বেড়েছে ৪০ শতাংশ। এ সংখ্যা হচ্ছে ২ হাজার ৮৪ জন।

[৪] বিশ্বের ৫০টি দেশে টিকাদান শুরু হলেও ৪০টি দেশ অর্থনৈতিকভাবে উন্নত। স্বচ্ছল দেশগুলো বিপুল খরচ করে টিকার ডোজ কিনতে পারলেও পিছিয়ে পড়া ও অনুন্নত দেশগুলিতেও টিকার বন্টন চলছে। কোভ্যাক্স প্রকল্পে সব দেশেই টিকা পৌঁছে দেওয়া হচ্ছে।

[৫] ‘হু’ যেসব দেশে কোভিড সংক্রমণের হার ও মৃত্যু বেশি সেসব দেশে আগে টিকা পাঠানো হবে।

[৬] হু জানিয়েছে ২০২১ সালের শেষে ২০০ কোটি ভ্যাকসিনের ডোজ চলে আসবে। আক্রান্ত দেশগুলি অন্তত ২০ শতাংশ করে টিকার ডোজ পাবে। ৯২টি পিছিয়ে পড়া ও গরিব দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফেব্রুয়ারির শেষেই সব দেশের অন্তত ২০ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ পেয়ে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়