শিরোনাম
◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:১২ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ‌মিসহ ঘর পাচ্ছেন যশো‌রে ৬৬৬ টি প‌রিবার

র‌হিদুল খান: [২] যশোরের ৮ উপজেলায় প্রথম ধাপে ৬৬৬টি পরিবারকে প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ ঘর প্রদান করা হবে। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর সুবিধাভোগীদের জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হবে।

[৩] বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[৪] জেলা প্রশাসক জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে যশোরের ৮ উপজেলায় এক হাজার ৭৩টি পরিবারকে জমিসহ নুতন ঘর দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৩ জানুয়ারি প্রথম ধাপে ৬৬৬ পরিবারকে জমি ও ঘর প্রদান করা হবে। বাকি ৪০৭ পরিবারকে দ্রুততম সময়ে জমি ও ঘর হস্তান্তর করা হবে।

[৫] প্রথম পর্যায়ে যশোর সদর উপজেলায় ২৯০টি, ঝিকরগাছায় ১৯টি, চৌগাছায় ২৫টি, মণিরামপুরে ১৯৯টি, অভয়নগরে ৫৭টি, কেশবপুরে ১২টি ও শার্শা উপজেলায় ৫০টি জমিসহ ঘর প্রদান করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়