শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৪:৩৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সব থেকে সস্তা হোটেল

ডেস্ক রিপোর্ট: অনলাইনে হোটেল বুকিং আমরা অনেকেই করে থাকি। সার্চ করার সময় সব চেয়ে বেশি প্রায়োরিটি থাকে একটু কম টাকার হোটেল ও ভালো সার্ভিস। রেটিংটাও দেখে নেওয়া হয় অনেক সময়ে। সব চেয়ে কম টাকার হোটেল পেলে অনেকেই খুশি হয়ে যান। কিন্তু কম টাকার হোটেল সার্চ করতে গিয়ে এক ইউটিউবারের অভিজ্ঞতা হল একদম অন্যরকম। মানব জমিন

সিএনএনের খবর অনুসারে, সারা রাত কার্যত বরফের মাঝে কাটালেন তিনি। পৃথিবীর সব চেয়ে কম খরচের হোটেল রয়েছে আমেরিকার কলোরাডোর ডেনভারের একদম প্রত্যন্ত এলাকায়। যেখানকার তাপমাত্রা থাকে মাইনাস ১৫ ডিগ্রির নিচে।

সেখানেই বিনা ছাদ, বিনা ঘরের একটি হোটেলে একটা পুরো দিন কাটালেন ইউটিউবার রায়ান ত্রাহান। দেখলেন ভাল্লুক ও ঘোড়ার দলও। বিশ্বের সব চেয়ে কম টাকার হোটেলে আছে মাত্র একটি বিছানা, একটি ব্ল্যাঙ্কেট ও একটি পানির জায়গা। মাইনাস ১৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় সেখানেই সারা দিন-রাত কাটালেন রায়ান।

নতুন জায়গা, নতুন হোটেল এক্সপেরিমেন্ট করতে গিয়ে নতুন অভিজ্ঞতারও সাক্ষী থাকলেন তিনি। ঠাণ্ডায় কাঁপলেও পারলেন না আগুন জ্বালাতে। পেলেন না সঠিক সময়ে খাবারও। বিকেলে অর্ডার দেওয়া খাবার এসে পৌঁছাল রাত ১০টায়। এত রাতে সেই খাবার খেয়ে সিনেমা দেখতে দেখতে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে ব্যায়ামও করতে দেখা যায় তাঁকে। তবে, সারা রাতের অভিজ্ঞতা তেমন খারাপ নয় বলেই তিনি জানিয়েছেন। রাতে বন্য জন্তুদের আক্রমণের আশঙ্কা থাকলেও তেমন কিছুই হয়নি। তাঁর ভিডিওটি পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়। বহু মানুষ তাঁর সাহসিকতার প্রশংসা জানিয়েছেন। বহু মানুষ তাঁর মতোই নতুন নতুন জায়গা এক্সপেরিমেন্ট করতে চেয়েছেন।

  • সর্বশেষ