শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৮:০০ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের উপহার ভ্যাকসিন পেলে ১ ফেব্রুয়ারির আগেই টিকাদান কর্মসূচি শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাশার নূরু, মহসীন কবির : [২] মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ডিবিসি ও সময় টিভি

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে সীমিত আকারে ঢাকায় টিকাদান কর্মসূচি শুরু হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে চারটি টিম কাজ করবে। উপজেলা পর্যায়ে দুটি টিম কাজ করবে। মেডিক্যাল কলেজের ছয়টি টিম কাজ করবে। আমাদের যে সব ইনস্টিটিউট আছে সেখানেও টিম পাঠানো হচ্ছে।

[৪] তিনি বলেন, আমরা চিন্তাভাবনা করছি যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদের আগে দেব। যেমন ফ্রন্টলাইনার হিসেবে ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকদেরও করোনার টিকা দেওয়া হবে। যেটা প্ল্যান করা আছে সেভাবেই হবে। ভিভিআইপিরা আগে টিকা পাবেন না। ভারত থেকে উপহার হিসেবে পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আগামীকাল অথবা পরশু আসছে।

[৫] মন্ত্রী বলেন, 'আমরা আশা করছি আমাদের যে সিডিউল আছে সেই অনুযায়ী আসবে। আগামীকালের একটা সিডিউল আছে। অথবা পরশুদিন আসবে। এটাই সবশেষ খবর। ভারত এই টিকা আমাদের কাছে পৌঁছে দেবে। আমি বিমানবন্দরে গিয়ে টিকা গ্রহণ করবো। স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগ করে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে।

[৬] বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনার টিকা দেবে ভারত। সোমবার দেশটির সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। প্রতিবেশী দেশগুলোকে সবার আগে ভারত টিকা সরবরাহ করবে। এতে নেপাল, ভুটান, মিয়ানমার ও শ্রীলঙ্কা রয়েছে।

 

  • সর্বশেষ