শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:১৬ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহাজের সাথে ধাক্কা লেগে ট্রলারডুবি, উদ্ধার অভিযান চলছে

ডেস্ক নিউজ: মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব মুক্তারপুরে কাছে ধলেশ্বরীতে জাহাজের সাথে ধাক্কায় সবজি ভর্তি ট্রলারডুবিতে জয়নাল মুন্সী (৩৮) নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজ জয়নাল স্থানীয় রামেরগাঁও গ্রামের আয়ুব আলী মুন্সীর পুত্র।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন খান জানান, মুক্তারপুর পুরনো ফেরিঘাট থেকে সোমবার (১৮ জানুয়ারি) সকালে সবজি নিয়ে চালকসহ ৬ জন নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে কিছু দূর এগোতেই ট্রলারটি শাহ্ সিমেন্টের জাহাজের সাথে সজোরে ধাক্কায় ডুবে যায়। ৫ জন তীরে উঠতে পারলেও সবজি বিক্রেতা জয়নালের খোঁজ মিলেনি। জাহাজটি মাঝ নদীতে নোঙর করা ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধলেশ্বরীর মাঝ নদীতে সিমেন্ট ফ্যাক্টরির বেশকিছু জাহাজ নোঙ্গর করে রাখার কারণেই এই দুর্ঘটনা ছাড়াও নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়