শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৯:৩৩ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লির স্কুলশিক্ষকদের কোনও নীতিমালা ছাড়াই পাঠানো হচ্ছে কোভিড ফ্রন্টলাইনে

আসিফুজ্জামান পৃথিল: [৩] প্রতিদিন সকালে বিকাশ কুমার নিজ শিক্ষার্থীদের ভিডিও লেসন টেক্সট করেন। এরপর বের হন তার ২য় কাজের জন্য। এই কাজের জন্য তার কোনও ধরনের প্রশিক্ষণ নেই। নেই অর্থ আয় করার সুযোগও। তিনি একজন শারীরিক শিক্ষার শিক্ষক। কিন্তু মার্চ মাস থেকে দিল্লির হাজারো শিক্ষকের মতোই তিনি করোনার ফ্রন্টলাইনে কাজ করছেন। সিএনএন

[৪] কুমার এখন অব্দি দরিদ্রদের ত্রাণ দিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছেন করোনার কোনও রোগী আছে কিনা, বাড়ির সদস্যদের গায়ের তাপমাত্রা দেখেছেন। কুমার জানান, তিনি এসব করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ মাস অসুস্থ ছিলেন।

[৫] ২০২০ সালে নিউ দিল্লিতে এসব কাজের জন্য ২৮ হাজার শিক্ষককে নিয়োগ দেয় সরকার। এ কাজ করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছন ৩৫ শিক্ষক। সিএনএনকে এই তথ্য জানিয়েছে দিল্লির দুটি শিক্ষক অ্যাসোসিয়েশন।

[৬] বেশ কয়েকজন শিক্ষক বলছেন, এই পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে, তার কোনও ধরণের প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়নি। তারা সাধারণ বোধবুদ্ধিতেই এ নিয়ে কাজ করছেন। তাদের দেওয়া হয়নি কোনও ধরনের পিপিইও। অনেকে অবম্য খোলা বাজার থেকে নিজ অর্থে পিপিই কিনে নিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়