শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৪:১৩ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যে সংঘাতের শঙ্কায় নজিরবিহীন সতর্কতা জারি

দেবদুলাল মুন্না: [২] ট্রাম্পের আচরণে সন্দিহান অনেকে [৩] ডেইলি মেইল ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সংঘাত এড়াতে বিভিন্ন রাজ্যে জাতীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা ২৪ ঘন্টাই দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই ৫০ টি রাজ্যে ট্রাম্প সমর্থকরা সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে বলে সতর্ক করেছেন।

[৪] কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআই’র বরাত দিয়ে বিবিসি বলেছে, অনলাইনে ট্রাম্পপন্থী ও কট্টর ডানপন্থী নেটওয়ার্কগুলোর করা পোস্টে ১৭ জানুয়ারি সশস্ত্র বিক্ষোভ এবং বাইডেনের শপথের দিন ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসি অভিমুখে মার্চের ডাক দেওয়া হয়েছে।

[৫] বেশি সতকর্তা নেওয়া হয়েছে যেসব রাজ্যে সেগুলো হচ্ছে, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, পেনিসিলভেনিয়া, মিশিগান, ভার্জিনিয়া, উইসকনসিন, ম্যারিল্যান্ড, মেক্সিকো ,ইউটা ও টেক্সাস। আগামী বুধবার ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে বাইডেনের শপথ অনুষ্ঠান।

[৬] প্রতিটি রাজ্যের জননিরাপত্তা বিভাগের পরিচালকরা জানিয়েছেন, সহিংস উগ্রপন্থীরা অপরাধমূলক সংঘাত চালানোর জন্য পরিকল্পিত বিক্ষোভ অনুপ্রবেশ করতে পারে।কারণ তারা এরকমই হুমকি দিচ্ছে। এজন্য যে কোনো সহিংসতা এড়াতে সর্বোচচ সতর্কতা নেওয়া হয়েছে।

[৭] পলিটিকো জানায়, ট্রাম্পের মেয়ের এক বান্ধবী জানিয়েছেন ট্রাম্প গত শনিবার রাতে ঘুমাননি। বেশ কয়েকটি জায়গায় ফোনকণল করেছেন। তাকে বেশ উত্তেজিত দেখা গেছে।

[৮] গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালিয়েছে ট্রাম্প সমর্থকরা। সংঘাতে পাঁচ জন নিহত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত শতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ