শিরোনাম
◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ উৎসব সৃজনশীল মানুষের মিলনমেলা: পররাষ্ট্রমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এই স্লোগানে আবারও শুরু হয়েছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসব উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হলো।

]৩] রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এ উৎসব চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। উৎসবে বাংলাদেশসহ ৭৩টি দেশের ২২৭টি চলচ্চিত্র প্রদর্শনীতে পূর্ণদৈর্ঘ্য (৭০ মিনিটের বেশি) চলচ্চিত্রের সংখ্যা ১০৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১২০টি।

[৪] বাংলাদেশের চলচ্চিত্র আছে ৪১টি। এর মধ্যে ৩৩টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ৮টি পূর্ণদৈর্ঘ্য।

[৫] শনিবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

[৬] উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী ও উৎসব কমিটির নির্বাহী সদস্য ম. হামিদ।

[৭] উৎসব কমিটির নির্বাহী সদস্য মফিদুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

[৮] এ কে আবদুল মোমেন বলেন, এ ধরনের উৎসবের মাধ্যমে সৃজনশীল মানুষদের মিলনমেলা হয়। অন্য দেশের সংস্কৃতি, সমাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ উৎসবের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রও এগিয়ে যাবে। এদেশের চলচ্চিত্র নির্মাতারা আরও সমৃদ্ধ হবে।

[৯] বিক্রম কে দোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সূর্বণজয়ন্তী উপলক্ষে দুই দেশ অনেকগুলো কাজ একসঙ্গে করছে। এর মধ্যে রয়েছে দুই দেশের যৌথ প্রয়োজনায় বঙ্গবন্ধুর বায়োপিক। সেসঙ্গে এবারের ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের বাংলাদেশের স্বশস্ত্র বাহিনী অংশ নেবে।

[১০] তিনি বলেন, এখানে যখন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হচ্ছে, ভারতে গোয়াতে তখন ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হচ্ছে। যেখানে ফোকাস কান্ট্রি বাংলাদেশ।

[১১] উৎসবের উদ্বোধন শেষ প্রদর্শিত হয় উদ্বোধনী চলচ্চিত্র ‘স্প্রিং ব্লোসম’। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার (মুক্তমঞ্চ), বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এবং সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

[১২] এবারের উৎসবে মিলনায়তনের পাশাপাশি অনলাইনেও চলচ্চিত্র দেখার সুযোগ রয়েছে। লাকভেলকি অনলাইন প্লাটফরমে উৎসব চলাকালীন নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখতে পারবেন।

[১৩] বরাবরের মত এবারের উৎসবেও থাকছে-এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিন্ডেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগ। তবে উৎসবে এবারই প্রথম সংযুক্ত হচ্ছে ‘লিজেন্ডারি লিডারস হু চেঞ্জ দি ওয়ার্ল্ড’ এবং ‘ট্রিবিউট’ নামে আরও দুইটি নতুন বিভাগ।

[১৪] যেসব দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে, তার মধ্যে রয়েছে-আফগানিস্তান, আলবেনিয়া, আর্মেনিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, ভুটান, ব্রাজিল, কানাডা, চীন, কিউবা, সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, প্যালেস্টাইন, জার্মানি, গ্রিস, হংকং, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কাজাখস্তান, কসোভো, কিরগিস্তান, লাটভিয়া, লেবানন, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মেক্সিয়া, নেপাল, নরওয়ে, পাকিস্তান, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রাশিয়া, স্টোভেনিয়া, স্পেন, দক্ষিণ কোরিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভেনিজুয়েলা, সাইপ্রাস এবং বাংলাদেশ।

[১৫] উৎসবের অংশ হিসেবে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘সপ্তম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’, ১৯ জানুয়ারি তৃতীয়বারের মত অনুষ্ঠিত হবে ‘ওয়েস্ট মিটস ইস্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়াও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২০ জানুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘সত্যজিৎ রায়: জাতীয় ও বৈশ্বিক’ শিরোনামের মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক। এই সেমিনারে আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, ধৃতমান চ্যাটার্জী, বিচারপতি রিফাত আহমেদ এবং চলচ্চিত্র সমালোচক মঈনুদ্দীন খালেদ।

  • সর্বশেষ