শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যা বললেন নোবেল

বিনোদন ডেস্ক: কলকাতার সা রে গা মা পা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। ক্যারিয়ারে আলোচনা যেমন পেয়েছেন দুই বাংলায় তারচেয়ে বেশি অর্জন করেছেন সমালোচনা। চমৎকার গায়কী তার। নিজেকে স্টাইলিশ হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন ভক্তদের মনে। কিন্তু নানা সময় নানা সমালোচিত বক্তব্য ও কর্মকান্ড তাকে সবার কাছেই বিতর্কিত করে তুলেছে।

সর্বশেষ গত ১১ জানুয়ারি দিবাগত মধ্যরাতে হঠাৎ করেই গান ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে বসলেন নোবেল। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সে নিয়ে অনেক আলোচনা হয়েছে।

এবার তিনি তার অতীতের সবকিছুর জন্য অনুতপ্ত হয়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন। চেয়েছেন আরও একবার সবকিছু নতুন করে শুরু করার সুযোগ।

আজ ১৬ জানুয়ারি ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিন শেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেল ম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি ভাই-বোন-মা-বাবা, বাদ দাও না এবার।

তোমরা আমার শ্রোতা, আমার কলিজা তোমরা। তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছু না! জিরো! যাস্ট জিরো!!’

নিজের ভুল স্বীকার করে নোবেল বলেন, ‘ভুলের উর্ধ্বে কেউই না। কিন্তু ক্ষমা কি মহৎ গুণ নয়? আমি জানি আমার মত দু-চারটা নোবেল না থাকলে সংগীত জগতের কিচ্ছু আসবে যাবে না। তবে আরেকটা সুযোগ চাই। বিশ্বাস রাখো, আমার কাছে বাংলা গানকে দেবার মত কিছু হলেও আছে।’

‘তবে কি এবার ঘৃণার সাগরের স্নানটা শেষ করে একটু ভালবাসা দেওয়া যায় না? আর কিচ্ছু চাইনা আমি, একটু ভালবাসা ছাড়া। আর কত কষ্ট দিবা? আমিও তো মানুষ’- সবশেষে যোগ করেন নোবেল।

এবার দেখার পালা তার ‘কলিজার শ্রোতা’রা তাকে নিয়ে নতুন করে ভাবেন কি না। আরও একবার ভালোবাসা নিয়ে প্রিয় নোবেলেরে গানের মন ভাসাবেন কি না।

 

  • সর্বশেষ