শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৫:০৮ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েইন রুনি খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ডার্বির কোচ হলেন

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি পেশাদারী ফুটবলকে বিদায় দিয়ে পুরোদস্তুর কোচ বনে গেলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টি।

[৩] ৩৫ বছর বয়সী রুনি আড়াই বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় চ্যাম্পিন্সশিপের ক্লাবটি। এক বছর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেড থেকে খেলোয়াড় ও কোচ হিসেবে ডার্বিতে যোগ দেন রুনি। ক্লাবটির হয়ে তিনি খেলেছেন ৩৫ ম্যাচ।

[৪] গত নভেম্বরে কোচ ফিলিপ কোকু বরখাস্ত হওয়ার পর থেকে ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রুনি। এসময়ে ৯ ম্যাচের তিনটিতে জেতে ডার্বি, চারটি ড্র। ছোটবেলার ক্লাব এভারটনের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা রুনি প্রথম গোলটি করেন ১৬ বছর বয়সে, আর্সেনালের বিপক্ষে। এরপর একের পর এক গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

[৫] ইউনাইটেডের হয়ে ক্লাব রেকর্ড ২৫৩ গোল করেছিলেন রুনি। দেশের হয়ে তার গোল সর্বোচ্চ ৫৩টি। দুই জায়গাতেই ভেঙেছিলেন স্যার ববি চার্লটনের রেকর্ড। আউটফিল্ড খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ (১২০) ম্যাচ খেলা ফুটবলারও তিনি। আরও প্রস্তাব থাকলেও ডার্বি কাউন্টিকেই নিজের জন্যে আদর্শ জায়গা বলে মনে করেন রুনি। - দ্য সান/ বিডিনিউজ

  • সর্বশেষ