শিরোনাম
◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ বাতিল পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে মরিয়া শেখ হাসিনা, এবার তার স্বাক্ষরসহ আবেদন করলেন তার আইনজীবীরা ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৪:৩৫ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মেসিকে পাবেন কিনা জানেন না কোচ কোমান

স্পোর্টস ডেস্ক : [২] স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চোটের কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বার্সেলোনার অধিনায়ককে প্রতিযোগিতার ফাইনালে দেখা যাবে কিনা সে প্রশ্নের জবাবে আশার বাণী শোনাতে পারেননি দলটির কোচ রোনাল্ড কোমান।

[৩] বুধবার (১৩ জানুয়ারি) রাতে কর্দোবায় প্রথম সেমিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় কাতালান ক্লাবটি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও ১-১ ব্যবধানে সমতা থাকায় লড়াই গড়ায় টাইব্রেকারে। জার্মান গোলরক্ষক মার্কে-আন্ড্রে টের স্টেগেনের বীরত্বে সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নেয় বার্সা। আর গ্যালারিতে বসে সতীর্থদের ঘাম ছুটে যাওয়া দেখতে হয় রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে।

[৪] ম্যাচ শেষে অবধারিতভাবেই ডাচ কোচ কোমানের কাছে ছুটে যায় প্রশ্ন, ফাইনালের আগে কি সুস্থ হয়ে উঠবেন বার্সেলোনার প্রাণভোমরা? জবাবে তিনি বলেছেন, আমি আশাবাদী। যদিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমাদেরকে অপেক্ষা করতে হবে। গত শনিবার (৯ জানুয়ারি) রাতে লা লিগায় গ্রানাদার বিপক্ষে জোড়া গোল করেন ৩৩ বছর বয়সী মেসি। কিন্তু সেদিন তাকে পুরো ম্যাচ খেলাননি বার্সা কোচ কোমান। ৬৫তম মিনিটের সময় তাকে উঠিয়ে নেওয়া হয় মাঠ থেকে। পরে জানা যায়, তার হালকা চোট রয়েছে।

[৫] সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে দেখা যায় মেসিকে। তাতে ভক্ত-সমর্থকরা আশ্বস্ত হন। কিন্তু তাদের স্বস্তি টেকেনি। ম্যাচের দিন সকালের অনুশীলন সেশনে অংশ নেওয়া থেকে বিরত থাকেন ক্ষুদে জাদুকর। পুরো ফিট না থাকায় পরে তাকে স্কোয়াডেও রাখেননি কোমান। তাই দর্শকসারিতে বসে সময় পার করতে হয় তাকে। আগামী রবিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। - ডেইলি স্টার/ মার্কা

 

  • সর্বশেষ