শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:০১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘর সাজাতে হাতের কাজের পণ্য

ডেস্ক রিপোর্ট: হোমডেকর বা গৃহসজ্জা  এই শব্দটির সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত। বছরের পর বছর ধরে আপন ঘরটি সাজানো নিজের মনের মতো করে চলে এসেছে।

আগের দিনে মা,দাদিদের দেখেছি নিজে হাতে সেলাই করে,নিত্যনতুন ডিজাইনের বেডকভার,কুশন কভার,টি- টেবিল ক্লথ তৈরি করে ঘর সাজিয়েছেন।

সময়ের বিবর্তনে বা সময়ের প্রয়োজনে এখন বাইরে গিয়ে বা ঘরে বসেই ঘর সাজাতে সবাই তাদের পছন্দের জিনিসটি কিনে ফেলছেন।

করোনাকালীন সময়ে ই-কমার্স ইন্ড্রাস্ট্রিতে অন্যান্য পণ্যের সঙ্গে সঙ্গে হোমডেকরের পণ্য যেমন বেডকভার,বেড রানার,পর্দা,কুশন কভার,টেবিল রানার ও টেবিল ম্যাট জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রেতারা ঘরে বসেই তাদের পছন্দের পণ্যটি সহজেই পেয়ে যাচ্ছেন। অনেকেই কাস্টমাইজ করে নিতে পারছেন। যেমন আপনার আপনার ঘরের রং যেমন, তার সঙ্গে মানানসই পর্দা,বেডকভার তৈরি করে নিতে পারছেন।

এতে করে  হারিয়ে যাওয়া ব্লক প্রিন্ট আবার  ফিরে এসেছে। দাম হাতের নাগালে থাকায় এই দিকে  ক্রেতারা বেশি পছন্দ করছেন। দেশি কাপড়ের এসব সৌখিন পণ্য নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করছেন শাকিলা জামান। তিনি জানান, আগের তুলনায় হাতে তৈরি এসব পণ্যে সবার আগ্রহ বেড়েছে। ডিজাইন, কাপড় নির্বাচন, কাজগুলো সময়মতো করে দেওয়া থেকে প্রতিটা স্তর নিজেই তত্বাবধান করেন তিনি।

খুব ছোট পরিসরে কাজ শুরু করলেও আজ তার সঙ্গে কাজের সুযোগ হয়েছে বেশ কিছু নারীর।

শাকিলা জামানের অনলাইনে opshora bd নামে পেজ রয়েছে। বেশিরভাগ ক্রেতাই এখন অনলাইন পেজে তার পণ্যের ছবি দেখে পছন্দ করে, সেখানেই অর্ডার করেন।

শাকিলার ইচ্ছা দেশের চাহিদা মিটিয়ে একদিন তার হাতে তৈরি পণ্য বিশ্বের নানা দেশে বাস করা বাঙালির বসার ঘরে শোভা পাবে। বাংলানিউজ

  • সর্বশেষ