শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর বাবার চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও খায়রুল আলম সবুজ

মনিরুল ইসলাম: [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র ‘বঙ্গবন্ধু’-তে অভিনয় করছেন জনপ্রিয় টিভি অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিতে বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের (৪৫-৬৫ বয়সের) ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে। একই চরিত্রে (৬৫-৯৪ বছর বয়স) অভিনয় করবেন বিশিষ্ট খায়রুল আলম সবুজ।

[৩] বঙ্গবন্ধুর মাতার চরিত্রে অভিনয় করবেন সংগীতা চৌধুরী (৩৩-৫৫) ও প্রবীণ অভিনেত্রী দিলারা জামান (৬০-৭৪)। চলচ্চিত্রটি নির্মাণ করছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

[৪] বুধবার দুপুরে চঞ্চল চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চরিত্রটি আমি করছি, গতকালই এটা ঘোষণা করা হয়েছে। এই ছবিতে অভিনয় করা মানে বড় একটি কাজ করা, ইতিহাসের অংশ হয়ে যাওয়া।

[৫] এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ চলচ্চিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কুশলীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া ও তথ্য কমিশনার আবদুল মালেক এসময় উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানেই এই ঘোষণা দেওয়া হয় বলে জানা যায়।

[৬] আগামী ১৯ জানুয়ারি চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী মুম্বাইয়ে যাচ্ছেন। ২৫ জানুয়ারি থেকে সেখানে সিনেমার প্রথম ধাপের শুটিং শুরু হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়