শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবুল হোসেন চ্যারিট্যাল ট্রাস্ট’কর্তৃক রাজধানীর শিশু হাসপাতালে অনুদান

শাহীন খন্দকার: [২] বাংলাদেশে এখনো শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। আর এই কমলমতি শিশুদের সুচিকিৎসা কথার বিবেচনা করে শনিবার (৯ জানুয়ারি) আবুল হোসেন চ্যারিট্যাবেল ট্রাস্ট ঢাকা শিশু
হাসপাতালের পেডিয়েট্রিক রেসপাইরেটরী সেণ্টার এণ্ড নিউমোনিয়া রির্সাচ সেণ্টার’ নিমার্ণের জন্য ১ কোটি ৪০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।

[৩] এসময়ে আবুল হোসেন চ্যারিট্যাবল ট্রাস্ট ও ঢাকা শিশু হাসপাতালের মধ্যে আর্থিক অনুদানের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন হাসপাতালের পক্ষে পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ, চ্যারিট্যাল ট্রাস্টের পক্ষে ব্যারিষ্টার মুহাম্মদ সাখাওয়াৎ হোসেন সদস্য সচিব।

[৪] অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ এর সভাপতিত্বে হাসপাতালের উপ-পরিচালক ডা. প্রবীর কুমার সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বর্ক্তৃতা করেন, ব্যবস্থাপনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।

[৫] এসময়ে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. রুহুল আমীন, সদস্য ব্যবস্থাপনা র্বোড, ব্যারিস্টার মুহাম্মদ সাখাওয়াৎ হোসেন সদস্য সচিব, আবুল হোসেন চ্যারিট্যাবল ট্রাস্ট। আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্মানিত সদস্য আফরোজা আকতার, আরিফা আক্তার এবং জাফরিন আনদালেব প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়