শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৬:৪৭ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র অঙ্গনের ক্ষতি, উত্তরণের পথ বললেন পপি

বিনোদন ডেস্ক: দুই যুগের অভিনয় জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন আরো অসংখ্য সম্মাননা, অবস্থান করছেন জনপ্রিয়তার শীর্ষে। এখনো সমান দাপট নিয়ে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। বলছিলাম ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি’র কথা। তবে রূপালি পর্দায় সবাই তাকে পপি নামেই চিনে।

এদিকে করোনার কারণে গেলো বছরটা মোটেও যায়নি। শুটিং বন্ধ থাকা থেকে শুরু করে বন্ধ ছিলো সিনেমা হলও। এমন পরিস্থিতির কারণে চলচ্চিত্র পিছিয়ে গেছে কয়েক ধাপ।

এ অবস্থা থেকে উত্তরনের পথ হিসেবে পপি বলেন, করোনায় সব কিছুই অস্বাভাবিক হয়ে পড়েছে। সিনেমা হল খুললেও দর্শক সমাগম হচ্ছে না। ভ্যাকসিন বাজারে চলে আসলে একটা পরিবর্তন আসবে। তাছাড়া সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আমরা বেশিরভাগই কথা বেশি কাজ কম করি। কিন্তু কথা কম, কাজ বেশি করতে হবে। এখন কাজের কোনো বিকল্প নেই। চলচ্চিত্রের সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলেই কেবল যে ক্ষতিটা হয়েছে সেটা কিছুটা হলেও পুষিয়ে ফেলা সম্ভব।

এদিকে গত বছরের মাঝামাঝি সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন পপিও। করোনা জয় করেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরইমধ্যে ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘ভালোবাসার প্রজাপ্রতি’র কাজ অনেকখানি শেষ করেছেন। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ