শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:৩৭ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাত্মা গান্ধীর বাটি-চামচ নিলামে

অনলাইন ডেস্ক: ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) ব্যবহূত বাটি, দুটি চামচ ও একটি কাঁটাচামচ নিলামে তোলা হয়েছে। নিলামের দায়িত্বে ইংল্যান্ডের এক অনলাইন সংস্থা 'ইস্ট ব্রিস্টল অকশন হাউস'। ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত আগা খান মহলে ব্রিটিশদের হাতে গৃহবন্দি থাকার সময়ে লোহার তৈরি ওই বাটি ও কাঠের চামচগুলো ব্যবহার করতেন মহাত্মা গান্ধী। নিলামে ওই বাটি ও চামচগুলোর প্রাথমিক দর ৫৫ হাজার পাউন্ড থেকে শুরু হয়। তবে বিশেষজ্ঞদের মত, তা কমপক্ষে ৮০ হাজার পাউন্ডে পৌঁছে যাওয়ার সম্ভাবনা প্রবল। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই নিলাম পর্ব।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন দু'বছরের জন্য সতীর্থদের সঙ্গে গৃহবন্দি ছিলেন গান্ধী। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর কিছুদিনের জন্য সুমতি মোরারজি নামে এক পরিচিতের বাড়িতে উঠেছিলেন তিনি। সে সময়েই সুমতিকে ওই বাটি-চামচগুলো দিয়েছিলেন তিনি। সুমতি পরে ওই জিনিসগুলো এক সংগ্রহকারীর কাছে বিক্রি করে দেন। সেই ব্যক্তির মাধ্যমেই এখন সেগুলো নিলামে উঠেছে। সংশ্নিষ্ট নিলাম সংস্থার এক কর্মকর্তা অ্যান্ড্রু স্টোর কথায়, 'এ হলো এক টুকরো ইতিহাস। যে অতি সাধারণ লোহার বাটি ও কাঠের চামচগুলো নিয়ে আমরা কথা বলছি, তা একসময়ে রোজ ব্যবহার করতেন আধুনিক ইতিহাসের অন্যতম প্রবাদপুরুষ মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের ইতিহাসের অঙ্গ এই জিনিসগুলো।' গত বছর গান্ধীর চশমা নিলামের সঙ্গেও যুক্ত ছিল এই সংস্থা। যেটি নিলাম শুরুর দর থেকে প্রায় ২৬ গুণ বেশি দামে বিক্রি হয়। সূত্র :আনন্দবাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়