শিরোনাম
◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৭:২১ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিতে জর্জিয়ায় প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প-বাইডেন

লিহান লিমা: [২] প্রেসিডেন্সি ধরে রাখতে নরকের সঙ্গেও লড়বো, বললেন ট্রাম্প।

[৩] স্থানীয় সময় মঙ্গলবার জর্জিয়ায় সিনেটের দুই আসনে ভোট অনুষ্ঠিত হবে। এই দুই আসনই নির্ধারণ করবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পরবর্তী মেয়াদে নেতৃত্ব দেবে কোন দল। বর্তমানে সিনেটে রিপাবলিকান ও হাউসে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিবিসি

[৪] নির্বাচনে লড়াই করছেন বর্তমানে জর্জিয়ার দুই রিপাবলিকান সিনেটর কেলি লোয়েফলার ও ডেভিড পারডু। তাদের দুই ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জন ওসোফ ও রাফেল ওয়ারনক। ইতোমধ্যেই রাজ্যের প্রায় ৩০ লাখ ভোট নিজেদের ভোট দিয়েছেন, যা মোট নিবন্ধনকৃত ভোটারের ৪০ শতাংশ।

[৫] যদি নির্বাচনে ডেমোক্রেট দলের দুই প্রার্থীই জয় পান তবে হোয়াইট হাউসসহ কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্রেট দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে।

[৬] আটলান্টায় নির্বাচনী র‌্যালিতে বাইডেন বলেন, ‘পুরো দেশ এখন জর্জিয়ার দিকে তাকিয়ে আছে। এটি শুধু আগামী চার বছরই নয়, পরবর্তী প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে।’

[৭] প্রসঙ্গত, মন্ত্রীপর্যায়ের পদ, বিচারবিভাগীয় পদসহ বাইডেন প্রশাসনের গৃহীত গুরুত্বপূর্ণ নীতি অনুমোদন বা প্রত্যাখ্যান করার ক্ষমতা মার্কিন সিনেটের হাতে রয়েছে।

[৮] এদিকে ডেল্টনে প্রচারণায় ট্রাম্প বলেন, ‘জর্জিয়ার এই ভোট ডেমোক্রেটদের ঠেকানোর সর্বশেষ উপায়। যদি ডেমোক্রেট দল সিনেট ও হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়- এই সময় একটু থেকে ট্রাম্প বলেন, যদিও আমি এতো সহজে তাদের হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নিতে দেবো না, আমি লড়াই করবো, যেনো নরকের সঙ্গে লড়ছি, এ আমি বলে রাখলাম।’

[৮] ট্রাম্প আরো ইঙ্গিত দেন, ৬ জানুয়ারি কংগ্রেস যখন ইলেক্টোরাল কলেজের ভোটের অনুমোদন দেবে তখন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স তা প্রত্যাখ্যান করবেন। ইতোমধ্যেই বাইডেনকে ঠেকাতে জর্জিয়ার ১৬টি ইলেক্টোরাল ভোট নিজের দিকে ঘোরাতে গর্ভনর ব্র্যাড রাফেনস্পার্গারকে করা তার ১ ঘণ্টার ফোনালাপ ফাঁস হয়েছে। তবে গর্ভনর ব্র্যাডসহ রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা ট্রাম্পের নির্বাচনে কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, প্রেসিডেন্ট উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্তরাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করতে চাইছেন।

  • সর্বশেষ