শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০৬:৫৮ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা রপ্তানির বিষয়ে জানে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকাকে জানালো দিল্লি, বিষয়টি সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

মহসীন কবির : [২] সোমবার (৪ জানুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে একথা জানান। এর ফলে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশকে এই টিকা পেতে অপেক্ষায় থাকতে হবে। ডিবিসি ও যুমনা টিভি

[৩] এর আগে আরো কয়েকমাস অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দেবে না ভারত সরকার। এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। বার্তা সংস্থা এএফপিসহ বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। বলা হয়েছে, স্থানীয় চাহিদা পূরণের ব্যাপারে জোর দিচ্ছে ভারতীয় কতৃপক্ষ।

[৪] আদর পুনাওয়ালা এএফপিকে বলেছেন, ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে ভারতীয় কতৃপক্ষ। কিন্তু শর্ত হচ্ছে ভ্যাকসিন রপ্তানি করা যাবে না। যাতে আগে ঝুঁকিতে থাকা ভারতীয় জনগণের সুরক্ষা নিশ্চিত করা যায়। প্রাইভেট মার্কেটে ভ্যাকসিন বিক্রির অনুমতি দেয়া হয়নি বলেও জানান তিনি। এখন শুধু সরকারের কাছেই ভ্যাকসিন বিক্রি করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়