শিরোনাম
◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি মাসে ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি: পিএসসি চেয়ারম্যান

শরীফ শাওন: [২] জানুয়ারিতে ফল প্রকাশের লক্ষ্যে লিখিত পরীক্ষার প্রায় সাড়ে আট হাজার উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ চলছে। সরকারি কর্ম
কমিশনের (পিএসসি) সিদ্ধান্ত পেলেই তা প্রকাশ করা হবে জানিয়েছেন, কমিশন চেয়ারম্যান সোহরাব হোসাইন।

[৩] তৃতীয় পরীক্ষকের মাধ্যমে উত্তরপত্র নিরীক্ষা করার কারণে বিলম্ব হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের মূল্যায়নে বড়
ব্যবধান না থাকলে তৃতীয় পরীক্ষকের প্রয়োজনীয়তা নিয়ে ভাবতে হবে। বিসিএস পরীক্ষার সময় কমাতে এ বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করেছি।

[৪] সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএস থেকে তা কার্যকর হবে। পরীক্ষা শুরুর ১ বছরের মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ
করে ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে।

[৫] পিএসসি সূত্র মতে, ২০২০ সালের ৩০ ডিসেম্বর থেকে ৪৩তম বিসিএস’র অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন
গ্রহণ চলবে। মার্চের যোকোনো সময় প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে, নির্ধারিত তারিখ জানিয়ে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

 

  • সর্বশেষ