শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৩:৫০ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাঙ্গুলির আরোগ্য কামনা মমতা ব্যানার্জির, আশা করছি তুমি দ্রুত সেরে উঠবে, বললেন শচীন

স্পোর্টস ডেস্ক : [২] ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি বুকে ব্যথা নিয়ে শনিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার হার্টের আর্টারিতে তিনটি ব্লকেজ ধরা পড়েছে। তিনি দ্রুতই সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন শচিন টেন্ডুলকার।

[৩] এক টুইটে তিনি লেখেন, মাত্রই জানতে পারলাম সৌরভের অসুস্থতার কথা। তাড়াতাড়ি সেরে ওঠো। আশা করছি আগামী কয়েকদিনেই তুমি একদম সুস্থ হয়ে উঠবে।

[৪] সৌরভের চিকিৎসায় পাঁচজনের একটি মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। বোর্ডের সদস্য আফতাব খান বলেন, উনি একটা মৃদু হৃদরোগ আক্রান্ত হয়েছিলেন। কিন্তু উনি নিজেই ফোন করে হাসপাতালে চলে আসেন। তাই বড় বিপদ এড়ানো গিয়েছে।

[৫] সকালে জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ গাাঙ্গুলি। এরপর মাথা ঘুরে পড়ে যান তিনি। তার আগে বুকে ব্যথা হচ্ছিল তার। সৌরভ নিজেই ফোন করে হাসপাতালে চলে যান। সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন, ওর হৃদযন্ত্রে সমস্যা আছে। তবে সৌরভ স্থিতিশীল।

[৫] হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভের এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করা হয়েছে। স্টেন্ট বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু না থাকলেও ভবিষ্যতে যাতে এরকম না হয়, তা দেখছেন চিকিৎসকরা। আরও উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হতে পারে মুম্বাইয়ে।

[৬] পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, জেনে খারাপ লাগছে, মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। তার দ্রুত আরোগ্য কামনা করছি। - টুইটার থেকে

  • সর্বশেষ