শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০৮:০৯ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে বাংলাদেশে ২ কোটি ৮ লাখের বেশি শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়া যুগান্তকারী অর্জন: ইউনিসেফ

দেবদুলাল মুন্না:[২] ইউনিসেফ তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা জানায়। করোনার প্রাদুর্ভাবের পর গত জুলাই থেকে ক্যাম্পেইন স্থগিতের পর অক্টোবরে আবার চালু করা হয়। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি টোমো হোযুমি বলছেন,এটি বাংলাদেশের শিশুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয়।

[৩] শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাংলাদেশ সরকার প্রতি বছর দুটি জাতীয় ক্যাম্পেইন পরিচালনা করে। ইউনিসেফ লিখেছে, ‘সতর্ক পরিকল্পনা এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত কর অক্টোবরে দুই সপ্তাহ ধরে সফলভাবে ক্যাম্পেইন পরিচালনা করা হয়।’

[৪] টিকাদান কেন্দ্রগুলোতে বড় ধরনের জমায়েত এড়ানোর লক্ষ্যে একদিনের পরিবর্তে ১২ দিন ধরে ১ লাখ ২০ হাজারেরও বেশি বিতরণ কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইনটি পরিচালিত হয়।

[৫] কভিড-১৯ এর প্রেক্ষাপটে নিরাপদে টিকাদান কার্যক্রম পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনা ও যোগাযোগ উপকরণ তৈরি, রিয়েল-টাইম মনিটরিং এবং রিপোর্টিংয়ের জন্য ইউনিসেফ থেকে বাংলাদেশ সরকারকে কারিগরি সহায়তা দেয়া হয়েছে। সংস্থাটি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের জন্য ৩ লাখ ৬০ হাজার মাস্কও সরবরাহ করেছে।

[৬] করোনার কারণে পৃথিবীর অধিকাংশ দেশে এই ধরনের কর্মসূচি স্থগিত ছিল।

  • সর্বশেষ