শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেই হবে তিস্তা চুক্তি, যুগশঙ্খের প্রতিবেদন

মাছুম বিল্লাহ: [২] বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভারত অংশীদার হতে চায় এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে দু’দেশের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তি হবে। সোমবার এ কথা বলেছেন ভারতের জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং পশ্চিমবঙ্গের বিজেপির মুখপাত্র ও সাবেক ছিটমহল বিনিময় কমিটির সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত।
মঙ্গলবার ভারতে প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে।

[৩] পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুঁলে থাকা তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে এ চুক্তি হচ্ছে না জানিয়ে গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, আমাদের সরকার এই চুক্তি দ্রুত সম্পাদন করবে।

[৪] দীপ্তিমান সেনগুপ্ত বলেছেন, আমরা মনে করি, পাশের বাড়িতে আগুন লাগলে আমার ঘরে লাগবে না এমনটা ভাষার কোনও কারণ নেই। তাই বাংলাদেশের অর্থনীতি, সামাজিক উন্নতি হলে আমরাও তার অংশীদার হব। আমরা বাংলাদেশের সঙ্গে উন্নত সম্পর্কে বিশ^াসী।

[৫] তিনি বলেন, মোদি সরকার ক্ষমতায় আসার ৩৪৮ দিনের মাথায় ছিটমহল বিনিময় হল। এ নিয়ে কিন্তু মোদি কোনও প্রতিশ্রুতি দিয়েছিলেন না। তিস্তা একটা সামান্য ইস্যু। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে তিস্তা চুক্তি হবেই। এর পাশাপাশি ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, পশ্চিমবাংলার সঙ্গেও ঠিক তেমন সম্পর্কই গড়ে উঠবে। আমরা বাংলাদেশের দাশিয়ারছড়া থেকে ফুলবাড়ি উপজেলা দিয়ে তৈরি হওয়া সেতু দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের নয়া রাস্তা খোলার চেষ্টা করবো। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরের অংশে একাধিক স্থলসীমান্ত এবং রেলপথ চালু করাই আমাদের লক্ষ্য। বাড়বে সীমান্তহাটও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়